১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে যুবককে শ্বাসরোধ করে হত্যা

admin
প্রকাশিত জুন ৬, ২০২১
ঝিনাইদহে যুবককে শ্বাসরোধ করে হত্যা

Manual6 Ad Code

ঝিনাইদহে যুবককে শ্বাসরোধ করে হত্যা

Manual1 Ad Code

শাওন আহম্মেদ রিদয় বিশেষ প্রতিনিধি :

Manual3 Ad Code

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে শাহীন হোসেন নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত শাহীদের গলায় ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।

রোববার সকাল ৯ টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামের রনজিতের কলা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শাহীন বালিয়াডাঙ্গা গ্রামের পুর্বপাড়ার চান মিয়ার ছেলে। নিহত শাহীন স্থানীয় লেদের দোকানে কাজ করতেন বলে জানান এলাকাবাসী। নিহত শাহীনের একটি ৮ মাসের মেয়ে সন্তান রয়েছে।

Manual6 Ad Code

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নিহত শাহিন হোসেন সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতো। রোববার সকালে তাকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পাওয়ার পর সবাই খোঁজাখুজি শুরু করে। এরপর তাদের বাড়ির পাশে রাস্তার উপর তার ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। এরপর একই এলাকায় রনজিৎ কুমার নামে এক ব্যক্তির কলা বাগানে তার মরহেদ পড়ে থাকতে দেখা যায়।

Manual2 Ad Code

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া জানান, শাহীনকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে কি কারনে বা কারা তাকে হত্যা করেছে তা এখনি নিশ্চিত করা যাচ্ছে না।