৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

এবার আলাদিনের দৈত্য হিরো আলম

admin
প্রকাশিত মে ৫, ২০২১
এবার আলাদিনের দৈত্য হিরো আলম

Manual2 Ad Code

 

এবার আলাদিনের দৈত্য হিরো আলম

 

Manual3 Ad Code

 

বিনোদন প্রতিবেদকঃ- বগুড়ার আর দশটা সাধারণ ডিশ ব্যবসায়ীর মতোই ছিল তার জীবন। কিন্তু ব্যবসার খাতিরে নিজেই যখন বিভিন্ন ভিডিওতে মডেল হতে শুরু করলেন তখন থেকেই ভাগ্যটা তার বদলে যেতে লাগলো। পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম এখন বিখ্যাত হিরো আলম।

 

Manual3 Ad Code

তিনি এখন সিনেমারও নায়ক। যখন যা করেন তা নিয়েই আলোচনা হয়। ভাইরাল হয় তার কৌতুক, গান।

 

কদিন আগেই হিরো আলমের আরবি গান প্রকাশ পেয়েছে। আরব্য চিত্র দৃশ্যমান করতে তিনি মরুভূমির আদলে যমুনার চরকে বেছে নেন, যা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

Manual2 Ad Code

 

তার রেশ না ফুরাতেই এবার তিনি হাজির হচ্ছেন আলাদিনের সেই বিখ্যাত চেরাগের দৈত্য হিসেবে। হিরো আলমের ফেসবুক পেজে দৈত্যের সাজেই দেখা গেল তাকে।

Manual1 Ad Code

বিস্তারিত জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এটা আসলে ঈদের একটা নাটক। সেখানেই আমি দৈত্য। খুব মজার কাহিনি।

 

নাটকটি নিজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানান হিরো আলম।

 

এ নাটক পরিচালনা করেছেন সাইফুল ইসলাম।