৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে মাথা-হাত-পা বিহীন লাশ উদ্ধার

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২১
গাজীপুরে মাথা-হাত-পা বিহীন লাশ উদ্ধার

Manual8 Ad Code

 

গাজীপুরে মাথা-হাত-পা বিহীন লাশ উদ্ধার

 

Manual8 Ad Code

মোঃ শামীম ইসলাম, স্টাফ রিপোর্টারঃ-
গাজীপুরের সিটি কপোরেশনের কাশিমপুরের সারদাগঞ্জের পুকুর পাড় এলাকার ময়লার ভাগার থেকে হাত-পা ও মাথাবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে কাশিমপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Manual5 Ad Code

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরনে জিন্সপ্যান্ট রয়েছে।

ওসি মাহবুবে খোদা জানান, আজ সকালে এলাকাবাসী লাশটি দেখতে পায়। খবর পেয়ে বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। কিন্তু লাশের মাথা ও হাত-পা পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, আনুমানিক ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে। এরপর হাত পা ও মাথা বিচ্ছিন্ন করে দেহটি ওই ময়লার ভাগারে রেখে পালিয়ে গেছে। পুলিশ লাশের অন্য অংশগুলি খুঁজছে।

এ ব‌্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Manual4 Ad Code