১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

“নির্বাসন” – রোখশানা রফিক

admin
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২১
“নির্বাসন” – রোখশানা রফিক

Manual3 Ad Code

নির্বাসন

Manual3 Ad Code

রোখশানা রফিক 

Manual1 Ad Code

সুখেই আছি, ভালোই আছি,
নির্বাসনে সাগর পাড়ে,
তোমার দেয়া দুঃখ থেকে
অযুত নিযুত বর্ষ দূরে।

Manual3 Ad Code

ভুলেই ছিলাম, ভুলেই আছি,
নির্বাসনে জলের ধারে,
সুখগুলো সব বনবাসী
একলা আকাশ তারার নীড়ে।

Manual8 Ad Code

মগ্ন ছিলাম, মগ্ন আছি,
নির্বাসনের প্রহর ঘিরে,
আত্মরতির ভ্রমবিলাসে
নিরুদ্দেশের পথের ধারে।

মত্ত ছিলাম, মত্ত আছি,
নির্বাসনের বাসর ঘরে,
স্বপ্নগুলো যায় সরে যায়
সত্যি থেকে অনেক দূরে।।