৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমা থেকে কয়েক লক্ষ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২১
দক্ষিণ সুরমা থেকে কয়েক লক্ষ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা থেকে কয়েক লক্ষ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক

কামরুল ইসলাম লিমনঃ-
সিলেটের দক্ষিণ সুরমায় কয়েক লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স,শাড়ি ও থ্রিপিস, তেলসহ গুদামভর্তি নারীদের ব্যবহারের ভারতীয় বিভিন্ন জিনিস পেয়েছে পুলিশ।

Manual8 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা অভিযানে গেলে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল কলেজের কাছাকাছি দক্ষিণ সুরমার ৩ নং তেতলি ঢালি পাড়া এলাকার মান্নান মিয়ার ভাড়াটিয়ার গডাউনে এসব জিনিসপত্র পাওয়া পায়।

তবে তাৎক্ষনিক উদ্ধারকৃত এসব মালামালের মূল্য জানাতে পারেনি পুলিশ।

এদিকে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, উদ্ধারকৃত মালামাল অন্তত ২২ থেকে ২৩ লক্ষ টাকা মূল্যের হতে পারে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোররাত ৪ টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।
প্রথমে উপস্থিত হয়ে পুলিশ অবৈধ এসব জিনিসের মূল মালিককে উপস্থিত করতে চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে গডাউনের মালিকের মাধ্যমে তা খোলানো হয়।
এসময় ভেতরে প্রবেশ করে এসব অবৈধ জিনিসপত্র পায় পুলিশ।

Manual8 Ad Code

পরে বেলা সাড়ে ১২ টা থেকে উদ্ধার অভিযান শুরু করা হলে দীর্ঘ সময় লাগিয়ে মালামাল নিজেদের জিম্মায় নেয় পুলিশ।

Manual5 Ad Code

উদ্ধার ও অভিযানের বিষয়টি জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

Manual8 Ad Code