২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে বাস খাদে পড়ে আহত ১৫

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২১
সুনামগঞ্জে বাস খাদে পড়ে আহত ১৫

Manual5 Ad Code

সুনামগঞ্জে বাস খাদে পড়ে আহত ১৫

 

ফকির হাসান,সুনামগঞ্জ থেকে ফিরেঃ-
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ৩ জনের নাম পরিচয় পাওয়া গেলেও বাকীরা দূর্ঘটনা ঘটার সাথে সাথে চিকিৎসার জন্য সিলেট, সুনামগঞ্জ ও কৈতক হাসপাতালে চলে যান।

বুধবার (১০ মার্চ) সকাল ৭ টায় পাগলা বাজার সংলগ্ন ডাবর পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপুরের শাহেরা খাতুন (৪০), মিনারা খাতুন (৩৫) ও সুনামগঞ্জের শহিদুল ইসলাম (৪২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে বিরতিহীন যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১-০৩৯০) ডাবর পয়েন্টে এলে সিলেট থেকে আসা একটি মালবাহী ট্রাককে পাস দিতে গেলে বাসের চাকা রাস্তার নিচে পড়ে যায়।

Manual6 Ad Code

এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ১৫জন যাত্রী আহত হয়েছেন। আহতরা সাথে সাথে চিকিৎসা নিতে সুনামগঞ্জ, সিলেট ও কৈতক হাসপাতালে চলে যান।

Manual2 Ad Code

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন দূর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন’আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩/৪ জন আহত লোক পেয়েছেন এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা আমাদের কে জানিয়েছেন।

Manual6 Ad Code