৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

মাধবপুরে ভারতীয় ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২০
মাধবপুরে ভারতীয় ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

Manual2 Ad Code

মাধবপুরে ভারতীয় ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

 

মোঃ জাকির হোসেন, মাধবপুর প্রতিনিধিঃ-

হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে।

মঙ্গলবার (১ ই ডিসেম্বর) ধর্মঘর ক্যাম্পের টহল কমান্ডার নায়েক রকিবুল ইসলাম এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর জয়নগর গ্রামের জুগী বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ পিচ ইয়াবা সহ ১ কারবারি কে আটক করে।

Manual6 Ad Code

আটককৃত কারবারি হল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের জয়নগর গ্রামের মোঃকেলু মিয়ার ছেলে মোঃ আনু মিয়া(৩৫)।

Manual3 Ad Code

হবিগঞ্জ (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের ধর্মঘর ক্যাম্পের সুবেদার আবু বক্কর সত্যতা নিশ্চিত করে জাতীয় সাপ্তাহিক অভিযোগকে বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা (বিএসবি) সিভিল র্সোসের সুত্রের খবর পেয়ে জয়নগর গ্রামের জুগী বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকায় আনু মিয়া কে আটক করা হয়।

Manual6 Ad Code