৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শরণখোলায় ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০
শরণখোলায় ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন

Manual1 Ad Code

শরণখোলায় ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন

 

সাব্বির হোসেন,শরনখোলা প্রতিনিধিঃ-
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ৩০ নভেম্বর (সোমবার) সকালে ১৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার হয়েছে ।

Manual8 Ad Code

পুলিশ ক্রেতা সেজে উপজেলার মালিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে।

বাগেরহাট জেলা ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেন জানান, তার নেতৃত্বে ডিবি পুলিশের এসআই জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিত্বে ক্রেতা সেজে সোমবার সকালে উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের পরিমলের বাড়ীর কাছে ইয়াবা কেনার সময় ২ জন বিক্রেতাকে হাতেনাতে আটক করেন।

আটককৃতরা হচ্ছে মালিয়া গ্রামের খোকন হাওলাদারের পুত্র সাব্বির হাং (২২) ও হালিম হাওলাদারের পুত্র শিমুল হাং (২১)। এদের কাছে ১২০পিস ইয়াবা পাওয়া যায়।

Manual3 Ad Code

এ সময় অপর বিক্রেতা আশ্রাফ আলী হাওলাদারের পুত্র ফরিদ ওরফে কয়েদি ফরিদ (৩৬) ৩০ পিস ইয়াবা রাস্তার উপর ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

Manual7 Ad Code

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল বাদী হয়ে ৩ জনের নামে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন মামলা নং ১৪ তারিখ।

Manual6 Ad Code