২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

আশুলিয়া থানা যুবলীগের বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২০
আশুলিয়া থানা যুবলীগের বিক্ষোভ মিছিল

Manual4 Ad Code

আশুলিয়া থানা যুবলীগের বিক্ষোভ মিছিল

 

আব্দুল জলিল মিয়া,সাভার (ঢাকা) প্রতিনিধিঃ

আশুলিয়ায় জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আশুলিয়া থানা যুবলীগ।

Manual6 Ad Code

সোমবার (৩০ নভেম্বর) আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ডিইপিজেড ঘুরে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশও করা হয়।

বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজান ও আশুলিয়া থানার আহবায়ক কবির হোসেন সরকার।

Manual4 Ad Code

এসময় যুবলীগের নেতারা বলেন, বঙ্গবন্ধু ভাষ্কর্য নিয়ে যদি কেনো অপপ্রচার চালানো হয় তাহলে সেটা কোঠোর ভাবে প্রতিহত করা হবে। যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিল মূলতা তারাই আজ বঙ্গবন্ধুর ভাস্কার্য নিয়ে কটুক্তি করছে। তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি জানায়।

Manual5 Ad Code

বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়া, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাদবর, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ মোশাররফ খাঁন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিবসহ অনেকেই।

Manual2 Ad Code