১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নিয়ামতপুরে ধানের ট্রলি থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০

Manual5 Ad Code

নিয়ামতপুরে ধানের ট্রলি থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ধানের ট্রলি থেকে পড়ে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৭ নভেম্বর ) ভোর ৪ টায় এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের বেনীপুর গ্রামের আদিবাসী পাড়ার মৃত জগন্দ্র পাহানের ছেলে রামদাস পাহান (৪০) একই গ্রামের রাম পাহানের ধান মাঠ থেকে নিয়ে আনতে যায়। ট্রলি দিয়ে ধান আনার সময় রামদাস গ্রামের রাস্তায় ঝাঁকি খেয়ে ট্রলির নিচে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, থানায় কোন অভিযোগ আসে নাই। অভিযোগ আসলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Manual4 Ad Code