৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ভোলায় ভয়াল ১২ নভেম্বের উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০
ভোলায় ভয়াল ১২ নভেম্বের উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

টিপু সুলতান, ভোলা জেলা প্রতিনিধিঃ-

১৯৭০ সালে ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে ভোলা জেলায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। গতকাল বৃহস্পতিবার ১২ নভেম্বর সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় কার্য নিবার্হী সদস্য জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম খান, যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোবহান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাবেক প্রচার সম্পাদক বশির হাওলাদার। ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াল স্মৃতি আলোচনা করতে গিয়ে গোলাম নবী আলমগীর বলেন ঐ দিন উপকূলীয় জেলা গুলোতে আঘাত হানে সর্বকালের সবচেয়ে ভয়ংকরতম প্রাকৃতিক ঘূণিঝড় ” গোর্কি”। তাই এ দিনটি উপকূলীয়বাসীর কাছে খুবই বেদনাদায়ক। ঐ ঝড়ে ভোলা সহ উপকূলীয় জেলাতে ৫ লাখ মানুষ প্রাণ হারায়। এছাড়াও কয়েক লক্ষ গবাদী পশু মারা যায়। তখন ভোলার গণমানুষের নেতা সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাহাজান ভোলায় সেচ্ছাসেবী টিম গঠন করে নিহতদের দাফন,কাফনে ব্যবস্থা করেন। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য লঙ্গরখানা ব্যবস্থা করে। উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির, উপজেলার বিএনপি, ছাএদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল শ্রমিক দল অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্তিত ছিলেন আলোচনা সভাশেষে ঐ দিনে নিহতদের স্মরনে দোয়া মুনাজাত করা হয়।

Manual2 Ad Code