৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় এক মহিলার মৃতদেহ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯
লামায় এক মহিলার মৃতদেহ উদ্ধার

Manual8 Ad Code

 

মোঃ আবুল হাশেম ,লামা (বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নের ফারাংগা ব্রিজ মংক্যহ্লা খামার এলাকায় নাপিত ঝিরিতে আরেকটি মহিলার মৃতদেহ (লাশ) উদ্ধার করা হয়েছে । শুক্রবার (২৬ জুলাই ২০১৯ ইং) বিকাল ৪টায় লাশটি পাওয়া যায়।
মৃত মহিলার নাম আম্বিয়া বেগম (৩২) পিতা- মৃত জাহের উদ্দিন, গ্রাম-গজালিয়া ইউনিয়নের মোহাম্মদ পাড়া,লামা।

Manual8 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মৃত মহিলাটি মৃগী রোগী ছিল। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে নিহতের বড় ভাই আসাদ মিয়া ও ছোট ভাই মো. মিনহাজ (মিন্টু) বিষয়টি নিশ্চিত করেছে। নিহত আম্বিয়া বেগম দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। মহিলাটি স্বামী পরিত্যক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান। এক্ষেত্রে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান বাথোয়াইচিংমার্মা,সেনাবাহিনী, পুলিশ ও জনতার সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।

Manual5 Ad Code