৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

” আর্তনাদ “

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

রচয়িতা:খলিলুর রহমান
রচনাকাল:২৫ জুলাই ২০১৯ খৃঃ
বিষয়:পদ্য কবিতা
বোলোনিয়া- ইতালি ।

সারা দেশে গলাকাটা এ কেমন কথা হলো ,
তাই বলে কি ঘরের কোণে বসে থাকবো বলো ?

Manual4 Ad Code

এ দেখি রাস্তা ঘাটে গলা নিয়ে চলা বড়ো দায় ,
তাই বলে কি নিরীহ লোককে মারবে নির্দ্বিধায় ?

তাকে ধরো যে জন আগে এই গুজব রটালো ,
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আঁধার বাড়ালো ।

চারিদিকে শুধুই দুঃসংবাদ,বলো মানুষ কিভাবে বাঁচে ,
এরই মাঝে মাটির পুতুল টাকা দেখলেই নাচে ।

Manual8 Ad Code

চারিদিকে খুন ধর্ষণ,এখন নিত্যদিনের হাহাকার ,
দিনে দিনে হারিয়ে যাচ্ছে নূন্যতম বাঁচার অধিকার ।

তারই মাঝে ডেঙ্গু এসে মনুষ্য রক্ত খায় ,
সেই কামড়ে জ্বরে ভোগে মানুষ মারা যায় ।

একটি কথা জেনে রেখো, এ দেশটা মোদের ভাই,
এসো হৃদয় থেকে ভালোবেসে দেশটাকে বাঁচাই ।

Manual2 Ad Code