৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

” ” সামঞ্জস্যহীনতা “

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

রচয়িতা:খলিলুর রহমান
রচনাকাল:১২ জুলাই ২০১৯ খৃঃ
পদ্য কবিতা
বোলোনিয়া-ইতালি ।

আমি যখন তোমায় খুঁজে মরি
তুমি খিড়কি খুলে পালিয়ে বেড়াও
একটু আমায় খুলে তুমি,বলোতো কেনো ?

Manual2 Ad Code

যখন হৃদয় জুড়ে প্রেমের তুফান
তুমি আমার আশার সোপান
বলো তো তখন খুঁজে তোমায় পাই না কেনো ?

যখন গাঁয়ের বালক পাখির পালক
মাথায় গুঁজে রাজা সাজে
রাণীর বেশে তোমায় তখন পাইনা কেনো?

যখন চড়ুই আর শালিক পাখি
বাঁশের মাচায় বসে ডাকে
তেমনি করে তোমায় ডাকি শোন না তো !

Manual2 Ad Code

দেখতে দেখতে অনেক বেলা
তবে কি সাঙ্গ হবে সকল খেলা
তখনো তুমি চুপটি করে থাক কেনো ?

যখন বুকের ভেতর তুষের আগুন
থেকে থেকে জ্বলছে দ্বিগুণ
জ্বলে পুড়ে মরছি আমি তাতে তোমার কি আসে যায় ।

যখন সময় অনেক পেরিয়ে গেলো
একটি কথাই মনে হলো
তোমায় ভালোবেসেছিলাম একপেশে হায় ।

Manual6 Ad Code

***********************************************