৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

পূর্বাচলে সুইমিংপোলের আড়ালে প্রকাশ্যে অসামাজিক কর্মের অভিযোগ

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

(নারায়ণগঞ্জ) রাজউকের অধীনে গড়া পূর্বাচল নতুন শহর দেখতে প্রতিদিন ভীর করেন হাজারো দর্শনার্থী। এসব দর্শনার্থীদের সুবিধায় বেশ কয়েকটি প্লটে গড়ে তোলা হয়েছে সুইমিং পোল বা সাঁতার পুকুর। এসব পুকুরে সাঁতার শিখা ও সৌখিন গোসল করার নিয়ম থাকলেও দিন দুপুরে পতিতা ও তাদের খদ্দের নিয়ে পানিতে নেমে চালায় প্রকাশ্যে অশ্লিল ও অসামাজিক কাজ। এতে স্থানীয়দের ক্ষোভের শেষ নেই।
শুধু দিনের বেলায়ই নয় ; মধ্য রাত পর্যন্ত এ পানিতেই চলে দল বেঁধে যুবক যুবতির অবাধ মেলা মেশা। এদের মধ্যে বেশির ভাগ ইয়াবাসক্ত রয়েছে বলে জানা যায়।
সূত্র জানায়, পূর্বাচলের সীশেল পার্কের অভ্যন্তরে রয়েছে একটি সুইমিং পোল। এখানে কেবল যারা বুকিং নেয় তাদের জন্য রয়েছে সুবিধা। তবে পার্কের ম্যানেজার জয়নালকে ম্যানেজ করে মালিক পক্ষকে না জানিয়ে দিনের বেলার পাশাপাশি রাতের বেলাও চলে নানা অসামাজিক কাজ। জনপ্রতি ৩ শ টাকা থেকে ১ হাজার টাকার বিনিময় এ সুযোগ করে দেয়া হয়। এসব বিষয়ে স্থানীয় একটি চক্র সুবিধা নেয়ায় কেউ প্রতিবাদের সাহস পাচ্ছে না।
অপরএকটি সুইমিং পোল রয়েছে পূর্বাচলের ৩ নং সেক্টর সমু মার্কেট এলাকায়। রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবদল নেতা গোলাম ফারুক খোকনের মালিকানাধীন একটি প্লটের সুইমিং পোল কেয়ারটেকার কবিরকে ম্যানেজ করে দিনে ও রাতে চলে সুইমিংয়ের নামে অসামিক কাজ। একইভাবে কাঞ্চনের বিরাব এলাকায় শীতলক্ষ্যা রিসোর্টে দীর্ঘদিন যাবৎ এসব অপকর্ম চলে আসলেও প্রশাসনের যেন কিছুই করার নেই। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের শিশুদের প্রয়োজনে সাঁতার শিখানোর জন্য এসব সুইমিং পোলে গেলে যুবক যুবতিদের অবাধ মেলামেলা চোখে পড়ে। ফলে ভদ্র পরিবারের লোকজন বিরম্বনার শিকার হন ।
এ বিষয়ে সী- শেল পার্কের ম্যানেজার জয়নাল বলেন, পাবলিক নিয়মানুযায়ী পার্কে বেড়াতে আসে। এ সময় অনেকেই সুইমিংএ নামে। কিন্তু কে কি করলো তা দেখার হয় না। তবে এখানে কোন নেশা জাতীয় দ্রব্য রাখা হয় না এমনকি কাউকে তা ব্যবহার করতে দেয়া হয় না।
গোলাম ফারুক খোকন বলেন, আমার প্লটটিতে একটি রেস্টুরেন্ট নির্মানাধীন,এখনো চালু হয়নি। ফলে কেয়ারটেকার কি করছে খোঁজ নেব।
এ প্রসঙ্গে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদ হাসান বলেন, পূর্বাচলে এমন অসামাজিক কাজের কথা শুনেছি। কিন্তু এতোদিন ব্যবস্থা না হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এখন থেকে ব্যবস্থা নেব।

Manual3 Ad Code