২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ উঠেছে

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
গাজীপুরে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ উঠেছে

Manual1 Ad Code

 গাজীপুর সংবাদদাতা: একজন সংবাদকর্মীর কাজই হলো সত্যকে তুলে ধরা, আর সেই সত্যকে তুলে ধরলেই প্রাণনাশের হুমকি। গাজীপুরের তেলিপাড়া মসজিদের দানের টাকাসহ অন্যান্য টাকা আত্মসাৎ ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম গাজীপুর জেলা কমিটির সভাপতি, মোঃ আব্বাস উদ্দিন কে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে, উক্ত মসজিদের ক্যাশিয়ার রনি সরকার (৩২) পিতা- মৃত আফাজ উদ্দীন সরকার সাং- তেলিপাড়া ওয়ার্ড নং-১৮, থানা-বাসন। গাজীপুর মহানগরীর তেলিপাড়া স্বরুপ উদ্দিন সরকার জামে মসজিদের দানের টাকাসহ অন্যান্য টাকা মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার না করিয়া এবং কি মসজিদের নামে ব্যাংকে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও ব্যাংকে টাকা না রাখিয়া নিজে আত্মসাৎ করার ঘটনাকে কেন্দ্র মসজিদ কমিটির সহ স্থানীয়দের সাথে মনোমালিন্যে সৃষ্টি হয়। উক্ত অভিযোগের ভিত্তিতে আনন্দ টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ আব্বাস উদ্দিন সরোজমিনে ঘটনাস্থলে হাজির হইয়া মসজিদ কমিটির সহ স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ করিয়া কমিটির লোকদের সাক্ষাৎকার নিয়ে, উক্ত ঘটনা উল্লেখ করে আনন্দ টেলিভিশনে ২৯শে জুন ২০২০ইং তারিখে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর থেকে, রনি সরকার তার সহযোগী অজ্ঞাত নামা লোকজন নিয়ে সাংবাদিক আব্বাস উদ্দীন কে বিভিন্ন সময় ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে, এবং প্রকাশ্যে বলাবলি করছে, দেখে নিবে ওর সাংবাদিকতা। গত ০১/১১/২০২০ ইং তারিখে সকাল অনুমান ১০. ঘটিকার সময়, সাংবাদিক আব্বাস উদ্দীন স্থানীয়ভাবে জানতে পারে, রনি সরকারের বিরুদ্ধে নিউজ করার কারনে সে সাংবাদিক আব্বাস উদ্দীন কে যেখানে পাবে সেখানেই মারপিট করিয়া সাংবাদিকতা শিখিয়ে দিবে। এমনকি তাকে মিথ্যা মামলা দিয়ে হাজতবাস করাবে বলে মানুষের কাছে বলাবলি করছে। তাই সাংবাদিক আব্বাস উদ্দিন বর্তমানে তার জানমালের বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তার জীবনের নিরাপত্তা চেয়ে,০৩/১১/২০২০ ইং তারিখে জিএমপি গাজীপুর বাসন থানায় সাধারন ডাইরী করে,ডাইরী নং-১০৩