৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ’র’ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ’র’ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Manual5 Ad Code

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ’র’ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

ইসারুল হক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ’র’ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Manual6 Ad Code

‘সুশাসন চাই, বৈষম্যের অবসান কারও সমাজতন্ত্রের পথ ধরো দূর্নীতিবাজ লুটেরা, বাজার সিন্ডিকেট গুণ্ডা, ধর্ষক, অপরাধী, অসৎ রাজনৈতিক অসৎ অফিসারদের অশুভ চক্র ধ্বংস করো’ স্লোগানে এ বার্ষিকী উদযাপন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের নিমতলা এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের জৈষ্ঠ‍্য সহ সভাপতি মো. আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জাসদ চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদ, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা সবুর, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার জাসদ ছাত্রলীগ সভাপতি তসিকুল রেজা তনু, সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির, জেলা জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাহজামান , জাতীয় যুবজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code