৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

পাড়েরহাটের আবাসনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর শিকদার গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০
পাড়েরহাটের আবাসনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর শিকদার গ্রেফতার

Manual5 Ad Code

 

মো. ইউসুফ আলী ::

পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ দিন ধরে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর সিকদার (৪৫) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ইন্দুরকানী থানায় ধর্ষণের অভিযোগ দাখিল করেন ওই কিশোরীর বাবা।

 

 

Manual3 Ad Code

অভিযোগের ভিত্তিতে উপজেলার পাড়েরহাট আবাসনের বাসিন্দা জাহাঙ্গীর সিকদারকে আটক করা হয়। এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারী থেকে প্রতিবেশী জাহাঙ্গীরের বাসায় বিভিন্ন সময় টিভি দেখতে যায় ওই কিশোরী।

 

আর এই কিশোরী সেখানে প্রায়ই ধর্ষণের শিকার হতে থাকে। সর্বশেষ চলতি মাসের ৭ তারিখ কিশোরীকে কৌশলে ধর্ষণ করার চেষ্টা করলে প্রতিবেশীরা ঘটনাটি জানাজানি হয়।

 

 

Manual8 Ad Code

মেয়েটি তার পরিবারের কাছে বিভিন্ন সময়ে জাহাঙ্গীর তাকে ধর্ষণ করে বলে জানান। প্রথমবার ধর্ষণ করার পরে ধর্ষণের কথা কাউকে বললে মেয়েটিকে হত্যা করে ফেলবে বলে হুমকি দেয় জাহাঙ্গীর। তাই সে দীর্ঘ দিনেও এ কথা কাউকে বলেনি । সে তিন বছর পূর্বে পাড়েরহাট আবাসনের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে।

Manual3 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর শিকদারের দুই বিয়ে। তিন সন্তানের জনক জাহাঙ্গীরের দুই স্ত্রী রয়েছে। সে পেশায় জেলে। তার বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে আবাসন এলাকায়।

 

 

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

Manual2 Ad Code

 

অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠান হয়েছে।