৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে জুনিয়র ফুটবলারদের মাঝে জার্সি বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২০
ফুলবাড়ীতে জুনিয়র ফুটবলারদের মাঝে জার্সি বিতরণ

Manual8 Ad Code

হাবিবুর রহমান হাবিব, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

Manual1 Ad Code

তরুণ যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে ফিরিয়ে এনে মাঠমূখী করতে ‘মাদক কে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি’ স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের গংগারহাট জুনিয়র ফুটবল টিমদের মাঝে জার্সিসেট এবং ফুটবল বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার বিকালে গংগারহাট উচ্চ বিদ্যালয়ের মাঠেকাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান শাওনের সৌজন্যে এসব বিতরণ করা হয়। এছাড়াও ইউনিয়নের তরুণ যুব সমাজ ও জুনিয়র খেলোয়াড়দের ক্রীড়া মুখী করতে প্রতি ওয়ার্ডে ফুটবল বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

এসময় কাশিপুর ইউনিয়নের সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনি, কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর হোসাইন আরিফ, সহ সভাপতি শিবু রায়, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, কাশিপুর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান বিল্লাহ, গংগারহাট বাজার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code