৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ডিমলায় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২০
ডিমলায় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

Manual1 Ad Code

মোঃ রুহুল আমিন, স্টাফ রিপোর্টার (নীলফামারী):
নীলফামারীর ডিমলায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলার বিষয়ে এক মতবিনিময় সভা করেছে ডিমলা থানা পুলিশ।

Manual8 Ad Code

আজ (১৮ অক্টোবর) রবিবার বিকাল ৪ টায় থানা চত্বরে ৭৫ টি পূজা মণ্ডপের আয়োজকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলা (নীলফামারী)১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল (ডোমার-ডিমলা সার্কেল)।

Manual3 Ad Code

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার উজ্জ্বল শাহ্ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু মোহিদ কুমার সিংহ রায় ও সাধারণ সম্পাদক বাবু শৈলেন চন্দ্র রায়, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।

Manual7 Ad Code

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র লীগের আহবায়ক আবু সায়েম সরকারসহ উপজেলার ৭৫টি পূজা উদযাপন কমিটির ইউনিয়ন সভাপতি-সম্পাদক ও উপজেলা সকল ইউপি চেয়াম্যান, ইউপি সদস্য স্থানীয় গণমাধ্যম কর্মী,ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ’র নেতৃত্ববৃন্দ এবং ডিমলা থানার সকল পুলিশ সদস্য বৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন,পূজা মণ্ডপের স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে, আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখতে হবে। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস বিশ্বের সকল দেশে সব ধরনের আনন্দ থামিয়ে দিয়েছে, তাই এবারে দূর্গা পূজায় নিজ-নিজ দায়িত্বে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধী মেনে চলতে হবে। সেই সাথে দূর্গা পূজা চলাকালীন কোথাও কোন ধরনের বিশৃংখলা দেখা গেলে তাৎক্ষনিক আইন শৃংখলা বাহিনীকে খবর দেওয়ার আহবান করেন।