৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

আমি সাধারণ মানুষ তাই সাধারণ মানুষের পাশে থাকতে চাই রফিকুল ইসলাম তুষার

প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০
আমি সাধারণ মানুষ তাই সাধারণ মানুষের পাশে থাকতে চাই রফিকুল ইসলাম তুষার

Manual4 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:

Manual1 Ad Code

মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম তুষার বলেন আমি সাধারণ মানুষ তাই সাধারণ মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে চাই।

 

কালিয়াকৈর উপজেলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন সম্মিলিত লিয়াজো কমিটি এর উদ্দ্যোগে, শ্রমিক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম তুষার বলেন আমি কৃষকের সন্তান, আমি শ্রমিকের সন্তান, আমি সাধারণ মানুষের সন্তান তাই সকল গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝি। তিনি আরো বলেন এই রাজনীতি করতে গিয়ে অনেক মামলা, হামলার শিকার হয়েছি তবুও পিছু হটিনি আমার নিতিতে অটল ছিলাম বলেই সকল বাঁধা বিঘ্ন পেরিয়ে রাজনীতির পথেই আছি। কালিয়াকৈর পৌরসভার নির্বাচন নিয়ে হতাশ হয়ে বলেন ১০ বছর যাবত কোন প্রকার নির্বাচন মেয়র হিসেবে দায়িত্ব রত যিনি আছেন তিনি কোন কোন প্রকার উন্নয়নমূলক কাজ করেননি ড্রেনেজ ব্যবস্থার অবনতি পৌরসভার বিভিন্ন জায়গায় এখনও লাইটিং ব্যবস্থা উন্নত হয়নি পৌরকর এর মাত্রা হয়েছে দ্বিগুণ অবহেলিত হয়েছে সাধারণ মানুষ। তিনি আরো বলেন আমাকে কালিয়াকৈর পৌরসভার মেয়র নির্বাচিত করলে আমি সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই এবং পৌরকর ৫০০টাকা আনব সকল ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন হবে এবং কালিয়াকৈর উপজেলার সকল শ্রেণীর শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকার মেলার মাঠে শুক্রবার বিকাল ৫ ঘটিকায় শ্রমিক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শ্রমিক অসন্তোষ নিরশন, শ্রমিক ছাটাই বন্ধের দাবি জানান শ্রমিক নেতারা।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম তুষার, সাবেক যুগ্ন আহবায়ক বাংলাদেশ আওয়ামীলীগ কালিয়াকৈর পৌর সভা ও প্রধান উপদেষ্টা কালিয়াকৈর উপজেলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন সম্মিলিত লিয়াজো কমিটি।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ বিপ্লব হোসেন সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর তাতীলীগ , মোঃ আব্দুল সালাম সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কালিয়াকৈর উপজেলা শাখা,মোঃ জসিম উদ্দিন আকন্দ কাউন্সিলর পদপ্রার্থী কালিয়াকৈর পৌর ৭ নং ওয়ার্ড।

Manual7 Ad Code

সঞ্চালনায় ছিলেন মোঃ নুর হোসেন
যুগ্ন সাধারণ সম্পাদক
কালিয়াকৈর উপজেলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন সম্মিলিত লিয়াজো কমিটি,
(জোট বাংলাদেশ)সভাপতিত্ব করেন কে এম রওশান আলী বাবু
সভাপতি কালিয়াকৈর উপজেলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন সম্মিলিত লিয়াজো কমিটি (স্বাধীন বাংলা)মোঃ রফিক দেওয়ান, সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন সম্মিলিত লিয়াজো কমিটি
(স্বাধীন বাংলা) আনিসুর রহমান রহমান, মোঃ আব্দুল আল মামুন,আ: রাজ্জাক, দিপু সরকার সহ নেতা কর্মী বৃন্দ।