২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২০
রংপুরে স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা অনুষ্ঠিত

Manual8 Ad Code

 

 

রংপুরে স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা অনুষ্ঠিত

 

 

 

মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

রংপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার উদ্যেগে এক সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

 

রবিবার (০৪ অক্টোবর) বিকেলের দিকে জাতীয়তাবাদী মহানগর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে, রাশেদ উন নবী খান বিপ্লবকে (রংপুর বিভাগ) সহ-সভাপতি ও সরকার মোঃ নুরুজ্জামান নুরুকে (রংপুর বিভাগ) সহ সাংগঠনিক করায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ।

 

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বিপু ।

Manual5 Ad Code

 

বক্তারা এ সময় বলেন, আমরা জিয়ার আদর্শে রাজনীতি করি, আমরা কখন ও রাজপথ ছাড়বো না, বর্তমান সরকার হ্মমতার অপব্যবহার করছে,সময় আমাদেরও আসবে, একটু অপেক্ষা করুন।

Manual8 Ad Code

 

আরো বলেন আপনারা সবাই একসাথে এক হয়ে কাজ করুন, রাজপথ ছাড়া যাবে না, সবাই একহয়ে কাজ করলে এই সরকারের পতন করানো সম্ভব।

 

বক্তব্য শেষে নেতা কর্মীরা রাশেদ উন নবী খান বিপ্লবকে ও সরকার মোঃ নুরুজ্জামান নুরু কে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

Manual6 Ad Code

 

উক্ত অনুষ্ঠানে থানা,জেলা ও মহানগরের জাতীয়তাবাদী দলের সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।