১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

লন্ডনে নিরাপত্তা চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০
লন্ডনে নিরাপত্তা চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

Manual3 Ad Code

লন্ডনে নিরাপত্তা চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

 

 

Manual2 Ad Code

 

বিনোদন ডেস্ক : নুসরাত ফারিয়া। ভারতীয় অভিনেত্রী ও সংসদ সদস্য। বর্তমানে এই অভিনেত্রী লন্ডনে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। আর সেখানে প্রতিনিয়ত হত্যার হুমকি পাচ্ছেন তিনি। এজন্য ব্রিটিশ পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন।

 

 

Manual5 Ad Code

নুসরাতের আশঙ্কা, লন্ডনে তাকে যে কোনও মুহূর্তে খুন করা হতে পারে। তাই, তিনি নিরাপত্তা চেয়েছেন ব্রিটিশ পুলিশের কাছে। এছাড়া ভারতের বিদেশ মন্ত্রক ও পশ্চিমবঙ্গে সরকারকেও সব জানিয়েছেন তিনি।

 

 

বিপত্তির সূত্রপাত ১৭ সেপ্টেম্বর। ওইদিন একটি ভিডিও শেয়ার করে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। যে ভিডিওতে মাতৃপক্ষের সূচনায় দেবী দুর্গার বেশে ধরা দিয়েছিলেন তিনি।

Manual7 Ad Code

 

 

Manual6 Ad Code

এর তিন দিন পরে ইনস্টাগ্রামে তিনি দূর্গা সেজে একটি ভিডিও পোস্ট করেন। এরপরই মুসলিম ধর্মযাজকরা ফুঁসে ওঠেন। তারা বলেন, হিন্দুদের পুজোয় এভাবে অংশ নেয়া ইসলাম বিরোধী। ফতোয়াও জারি হয় তার বিরুদ্ধে। এরপরই হত্যার হুমকি পেতে থাকেন নুসরাত।