২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

মাধবপুরে বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংর্ঘষে নিহত-১

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২০
মাধবপুরে বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংর্ঘষে নিহত-১

Manual2 Ad Code

 

 

মাধবপুর :: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাস মোখোমুখি সংর্ঘসে নুরুল আমিন লিওন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক জন আহত হয়েছেন।

Manual8 Ad Code

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে উপজেলার রিয়াজনগর এলাকায় অবস্থিত আর.এ.কে স্টার সিরামিক্স কোম্পানির সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

 

Manual2 Ad Code

নিহত পিকআপ ভ্যান চালক নুরুল আমিন লিওন(১৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনমুড়ি গ্রামের। আহত ব্যাক্তি একই উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে সাহাবউদ্দিন মিয়া (২২)।

 

Manual7 Ad Code

পুলিশ জানায় , সকাল ৬ টার দিকে স্টার সিরামিক্স কোম্পানির সামনে দুটি গাড়ি ওভারটেক করেতে গেলে মুখোমুখি সংর্ঘষ বাঁধে।এতে পিকআপ ভ্যান চালক ঘটনাস্থলে নিহত হয়। এবং চালকের সহকারিকে গুরুত্বর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক দূর্ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির লাশ দূর্ঘটনা স্থল থেকে উদ্ধার থানায় আনা হয়েছে। এবং আহত ব্যাক্তিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

 

এদিকে, দূর্ঘটনাস্থল স্টার সিরামিক্স কোম্পানির সামনে মহাসড়কে অবৈধ র্পাকিং এর কারণে এ দূঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এ পর্যন্ত একই স্থানেই ছোটবড় দূর্ঘটনা ঘঠেছে ২০টির ও বেশি। এ পর্যন্ত এখানে প্রাণ হারিয়েছে ১৫ জনের মত এবং আহত হয়েছে অর্ধশত মানুষের চেয়ে ও বেশি।

 

স্থানীয় সচেতন মহলের দাবি স্টার সিরামিক্স কোম্পানীর অবৈধ পার্কিং বন্ধ না করা গেলে এ দূঘটনা প্রতিনিয়ত ঘটতেই থাকবে।