২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

যশোর গনপরিবহনে অতিরিক্ত যাত্রী ও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২০
যশোর গনপরিবহনে অতিরিক্ত যাত্রী ও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে

Manual8 Ad Code

 

আবদুল্লাহ আল মামুন,মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ

Manual7 Ad Code

যশোর টু সাতক্ষীরা রোডের গণপরিবহনে অতিরিক্ত যাত্রী ও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। সরেজমিনে গাড়িতে উঠে দেখা যায় আজ (১৭সেপ্টেম্বর বৃহস্পতিবার) সকাল ১০ টার পর মনিরামপুর থেকে মনিহারের বাসে উঠলে নিয়ম অনুযায়ী আগের ভাড়া দিলে বাসের সুপারভাইজার বাড়তি ভাড়া দাবি করেন এবং বাধ্য হয়ে তা দিতে হয়।

 

Manual5 Ad Code

বেশি ভাড়া নেয়ার বিষয়ে সুপারভাইজারের নিকট জানতে চাইলে তিনি বলেন আগের দিন নাই এখন ভাড়া বাড়তি।

Manual2 Ad Code

 

তবে কিছু গণপরিবহনে ভাড়া আগের নিয়মে নিলেও অতিরিক্ত যাত্রী নিচ্ছেন সবাই।মানা হচ্ছে না সাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব, মাস্ক ব্যবহার নাই বললেই চলে।

 

করোনা ভাইরাস মহামারিতে এখনো প্রতিদিন শতশত পজেটিভ রিপোর্ট আসছে , এবং প্রতিদিন মারাও যাচ্ছে করোনায় আক্রান্ত হয়ে।

 

এমতাবস্থায় অতিরিক্ত যাত্রী ও মাস্ক ব্যবহার না করা ,সবার জন্যে ভয়ংকর ও ক্ষতিকর হবে বলে জানান বাসের যাত্রীগণ।

 

Manual2 Ad Code

এছাড়াও বাসের যাত্রীরা বলেন প্রচন্ড গরমে অতিরিক্ত যাত্রী নেয়ায় আমরা গরমে অতিষ্ঠ হয়ে গেছি এ থেকে আমরা পরিত্রাণ চাই। সুন্দর ভাবে শান্তিতে সবাই বাসে ভ্রমন করতে চাই ,এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।