২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে ইয়াকুব আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২০
ছাতকে ইয়াকুব আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Manual2 Ad Code

 

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ইয়াকুব আলী হত্যা মামলার এজাহারভূক্ত প্রধান অাসামী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Manual1 Ad Code

শুক্রবার রাত ৯টায় গোবিন্দগঞ্জ নতূনবাজারের প্যাথপ্লাসের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের মৃত আবদুর রউফের পুত্র।

 

গোপন সংবাদের ভিত্তিতে এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামাল এর নেতুত্বে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই দিলোয়ার হোসেন, এএসআই আবু তালেব, মহিউদ্দিনসহ একদল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

 

জানা যায়, ২০১৯ সালের ৬ নভেম্বর উপজেলার ছৈলা অাফজলাবাদ ইউনিয়নের দিঘলী ও শিবনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের পূর্বপার এলাকায় একটি গাড়ি থেকে নামেন শিবনগর গ্রামের বাসিন্দা খুশিদ আলীর পুত্র মুয়াজ্জিন ইয়াকুব আলী।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

এসময় তাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহত ইয়াকুব আলীর ভাই আওলাদ আলী বাদী হয়ে ৮ নভেম্বর ছাতক থানায় ৪২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-০৬) দায়ের করেন। এ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী ওবায়দুর রউফ বাবলু।

Manual6 Ad Code

 

ছাতক থানার ওসি মোস্তফা কামাল ও সেকেন্ড অফিসার এসঅাই হাবিবুর রহমান পিপিএম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।