৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে অপহৃত ব্যক্তি উদ্ধারসহ ৩ অপহরনকারী গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০২০
রংপুরে অপহৃত ব্যক্তি উদ্ধারসহ ৩ অপহরনকারী গ্রেফতার

Manual4 Ad Code

 

রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর মেট্রোলিটন পুলিশ ৩ অপহরনকারীকে গ্রেফতার করেছে।

 

এ ঘটনায় অপহৃত নীলফামারী কিশোরগঞ্জ খামার গারাগ্রামের মোঃ আব্দুল জব্বারের ছেলে মুদি দোকানদার মোঃ আব্দুল মাজেদকে (৫৫) উদ্ধার করা হয়েছে।

 

Manual4 Ad Code

সেই সাথে অপহরণের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও নগদ ৪ হাজার টাকা জব্দ করেছে পুলিশ।

Manual7 Ad Code

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহীদুল্লাহ্ কাওসার জানান, গত ২৩ আগস্ট রাত সাড়ে ৮টায় সিয়াম নামের এক ব্যক্তি কৌশলে মাজেদকে মোটরসাইকেলে করে রংপুর নগরীর একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

মাজেদ টাকা দিতে অস্বীকার করলে তাকে অপহরণকারী ফজলে রাব্বী (২২), মমিনুল ইসলামসহ (৩৫) অজ্ঞাত আরও কয়েকজন হত্যার হুমকি দেয়। এতে মাজেদ ভীত হয়ে ফোন করে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোর কথা বললে মাজেদের ছেলে ৪ হাজার টাকা পাঠায়।

 

এরপরেও মাজেদ মুক্তি না দিলে পরিবারের লোকজন কোতয়ালী থানায় বিষয়টি জানায়।

 

এসআই মোঃ রফিকুল ইসলাম জানান কোতয়ালী থানা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে ২৪ আগস্ট রাত আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ গেটের সামনে থেকে মাজেদকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করে।

 

অফিসার ইনচার্জ আব্দুর রশিদ পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যহত রেখে বলে জানান।