৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

মহেশপুরে বহু অপকর্মের হুতাসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২০
মহেশপুরে বহু অপকর্মের হুতাসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

Manual3 Ad Code

 

মোঃ বাবলু মিয়া,ঝিনাইদহ থেকেঃ-

 

ঝিনাইদহের মহেশপুরে বহু অপকর্মের হুতা প্রতারক মোস্তফা কামালসহ চক্রের ৩ প্রতারক সদস্যকে আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

জানাগেছে উপজেলার স্বরুপপুর ইউপির কুশাডাঙ্গা গ্রামে বসবাসকারি মোস্তফা কামাল নামের এক ভুয়া ভন্ড কবিরাজ এলাকার সহজ সরল মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারনার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

 

Manual1 Ad Code

এঘটনায় এলাকাবাসি তার বিরুদ্ধে ফুসে উঠে মানব বন্ধন করা সহ কুশাডঙ্গা গ্রামের আবু ছিদ্দিক নামের এক ব্যক্তি ঝিনাইদহ কোট আদালতে মোস্তফা কামালের নামে একটি প্রতারনা মুলক মামলা দায়ের করেন।

 

Manual4 Ad Code

এরই প্রেক্ষিতে ১৮ই আগষ্ট দুপুরে মহেশপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় থানাধীন দত্তনগর পুলিশ ক্যাম্পের চৌকশ পুলিশ দল অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ০৩(তিন) সদস্য ১। মোঃ মোস্তফা কামাল (৪৫), ২। মফিজ উদ্দিন (৫৫), উভয় পিতা-মৃত নুর মোহাম্মদ, ৩। জুলফিকার আলী (৪৬), পিতা-মুন্তাজ আলী, সর্ব সাং-হুদা কুশাডাংগা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে আটক করেন।

 

এবিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান আটককৃত দের ঝিনাইদহ কোট হাজতে পাঠানো হয়ছে।