৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটের জননী গেস্ট হাউজে অসামাজিকতা, ৫ নারী-পুরুষ আটক

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২০
সিলেটের জননী গেস্ট হাউজে অসামাজিকতা, ৫ নারী-পুরুষ আটক

Manual4 Ad Code

 

 

Manual4 Ad Code

লিয়াকত হোসেন,বিশেষ প্রতিনিধি ::

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালবাজারে একটি হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় পাঁচ নারী ও পুরুষসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৭ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদেরকে আটক করে। পুলিশ জানিয়েছে, লালবাজারস্থ নিউ জননী গেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করা হয়।

Manual1 Ad Code

 

আটককৃতরা হলেন- ওই গেস্ট হাউজের ম্যানেজার, সুনামগঞ্জের সদর থানার সিকারকান্দি গ্রামের রুমান আহমদ (২২), এনামুল হক (২১) সিলেটের গোলাপগঞ্জের দক্ষিণবাঘা গ্রামের আব্দুর রহিম (২৫), গেস্ট হাউজের কর্মচারী মো. সাজু (১৮)। আটককৃত অপরজন মহিলা।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।