৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনের বেলায় ফ্লাইওভারে ট্রাক উল্টে গিয়ে আহত ১

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯
দিনের বেলায় ফ্লাইওভারে ট্রাক উল্টে গিয়ে আহত ১

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে ইটবোঝাই ট্রাক উল্টে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। গতকাল বুধবার সকালে ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফ্লাইওভারের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আইন অমান্য করে দিনের বেলায় ইটবোঝাই ট্রাকটি চলাচল করছি। নগরীতে দিনের বেলায় ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) সুমন জাহিদ নোবেল জানান, দুই নম্বর গেট থেকে উল্টো পথে ইট বোঝাই ট্রাক মুরাদপুর যাওয়ার সময় একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেলের চালক আহত হয়। এসময় ট্রাকটি উল্টে ইটগুলো ফ্লাইওভারে পড়ে যায়। পরে রেকারের মাধ্যমে মালামাল ও ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাকটি পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে চালক ও সহযোগী পলাতক রয়েছে। আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code