৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

পূর্ব শত্রুতার জের ধরে অসহায় জেলের মাছ ধরার ট্রলারে আগুন

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০২০
পূর্ব শত্রুতার জের ধরে অসহায় জেলের মাছ ধরার ট্রলারে আগুন

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

টিপু সুলতান,ভোলা জেলা প্রতিনিধিঃ-

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর চটকিমারায় গতকাল রাত ২টার দিকে মোঃ রফিক হাওলাদারে মাছের ট্রলারে আগুন দিয়ে জাল ও ট্রলার পুরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্হানীয় মোঃসফু ভুঁইয়ার তিন ছেলে সুমন,রিপন,ও বশারের উপর।

Manual6 Ad Code

 

স্হানীয় সুত্রে জানা যায় গতকাল শনিবার রাত দুইটার দিকে রফিকের বোন হাসিনা টয়লেটের উদ্দেশে ঘর থেকে বের হলে সে দেখতে পায় তার ভাইয়ের ট্রলারে আগুন জ্বলছে সে চিৎকার করে ঘটনা স্থানে ছুটে গেলে সেখান থেকে সফু ভুঁইয়ার ছেলে সুমনকে পালিয়ে যেতে দেখে। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে।

Manual4 Ad Code

 

ভুক্তভোগী রফিক বলেন দীর্ঘ দিন আগে সফু ভুঁইয়ার সাথে তাদের একটি পারিবারিক জামেলা ছিলো সে জামেলার রেস কাটানোর জন্য সফু ভুঁইয়া তার ছেলেদের লেলিয়ে দিয়ে তাদের মাছের ট্রলারে আগুন দিয়েছে। তিনি বলেন অনেক কষ্টে ধারদেনা করে প্রায় ৪ লক্ষ টাকার খরচ করে একটি মাছ ধরার নৌকা সাজিয়েছে আজ রোববার সকালে মেঘনার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিলো সেই সুযোগ দিলোনা তারা।

 

ই ঘটনায় আজ সকালে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

Manual6 Ad Code