৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপন_অভিসার – গৌরী_পাল

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২০
গোপন_অভিসার – গৌরী_পাল

Manual1 Ad Code

গোপন_অভিসার

 

কলমে_গৌরী_পাল

Manual8 Ad Code

 

আজ আর লুকিয়ে রাখবো না কিছুই,
আজ বলেই দেবো গোপন কথা,
হোক না অযাচিত কিংবা রুক্ষ,
সব কিছু আড়াল করে খুঁজে নাও সবলতা।

 

Manual8 Ad Code

গোপন কথা যদিও অপ্রিয় তবুও সত্য চিরন্তন,
সব দুর্বলতা পেরিয়ে গেছে প্রতিঘাতে,
লজ্জায় বিবর্ন হয়েছে জাতি,
সন্দেহের পাঁচ পাঁচটি আঙ্গুল তোমার দিকে।

 

আমার সন্দেহ তো নির্যাসে নয় তুমি,
সেই তুমি পালিয়ে গেলে।

 

Manual7 Ad Code

তোমাকে প্রতিটা মুহূর্ত আপন ভেবেই করেছি পর,
নীল খামে চিঠির অপেক্ষায় থেকে ও নষ্ট হয়ে গেছে পবিত্র অক্ষর গুলো।

 

ঠোঁটের কোণে জমে থাকা শেষ কৃত্রিম হাসিটুকু,
এই ভাবেই প্রতি নিয়ত অভিনয় করি লুকিয়ে রাখি আসল গোপন সত্য।

 

শ্বাস কষ্টে বুকের ভেতর ঢেকি পাড় দেয়,
কাঁপা হাতে জড়িয়ে ধরি গোপন হৃদয়,
দিনে দিনে বেড়েই চলেছে গোপন অভিসার, আকাশ থেকে সমুদ্র পর্যন্ত।

 

প্রতি রাতে বালিশ ভেঁজে সমুদ্রের নোনা জলে।
গোপন সত্য লুকিয়ে আছে সেই জলে।

 

 

Manual5 Ad Code