৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ছলনাময় নিষ্ঠুর পৃথিবী – জলি ফাতেমা রোখসানা

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০২০
ছলনাময় নিষ্ঠুর পৃথিবী – জলি ফাতেমা রোখসানা

Manual1 Ad Code

ছলনাময় নিষ্ঠুর পৃথিবী

Manual6 Ad Code

 

জলি ফাতেমা রোখসানা

 

Manual3 Ad Code

পৃথিবী তোমার সুন্দর রুপ আমি দেখতে চাই না আর।
চারিদিকে মোর এ দু”চোখে শুধু যে ঘন কালো অন্ধকার।
এ আঁধারে আমি নিজের সাথে একা একা বলি।
ধূপের মত সবটুকু পুড়ে নিঃশ্বেষ হয়ে জ্বলি।
তবু মানে না তো মন, আলোর ঠিকানা চাই যেন খুঁজে নিতে।
জানিনা কভু কবে হবে, এই অবসান দুঃখ এ দু”চোখে।
ওরে নিষ্ঠুর পৃথিবী তোমার রুপ- সৌন্দর্য মোর লাগে না ভালো।
তোমার বুক পাষানে ভরা, বেঁচে থাকতে পেলাম না আলো।
তুমি নিষ্ঠুর হৃদয়হীন পাষান, চেয়ে থাকো যতসব অন্যায় – অবিচার।
একমুঠো ভাতের জন্য মানুষ চলে বিপথে,গরীব-দুঃখীর সংগী হলো অনাহার।
চাইনা পৃথিবী তোমার সৌন্দর্য, প্রাচূর্য তুমি বড়ই ছলনাময়ী।
মাতৃ- পিতৃহারা হয়ে পেলাম না সুখ,মোর হলাম বেদনাময়ী।
পৃথিবী তোমার মোহে পড়ে ধোঁকা খেলাম, মোর জীবনে পেলাম অবহেলা।
নিয়তির নির্মম পরিহাসে স্রোতের মত ভেসে জীবন হলো আজি পুতুল খেলা।

Manual6 Ad Code