৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

আমার_ঠিকানা_নেই – গৌরী_পাল

admin
প্রকাশিত আগস্ট ১, ২০২০
আমার_ঠিকানা_নেই  – গৌরী_পাল

Manual1 Ad Code

 

আমার_ঠিকানা_নেই

 

কলমে গৌরী_পাল

 

আচ্ছা “মা” আমার কোন স্থায়ী ঠিকানা নেই,
বাবার বাড়ি নয়তো শ্বশুরবাড়ি।
নিজের বাড়ি বুঝি থাকতে নেই,
মেয়েদের যে কোনটাই আপন নয়।

 

একটা নিজের ঠিকানার
আশায় বুক বেঁধে আছি,
কে দেবে……………..?
বড়ো করে তোলে মা-বাবা
পরের বাড়ির জন্য,
শ্বশুরবাড়িতে কেউ বা অসুখী,
কারো আবার জীবন ধন্য।

 

Manual4 Ad Code

বাবার বাড়ি, শ্বশুরবাড়ি
চাই না এসব,
শুধু চাই একটা নিজের ঠিকানা। 😢😢😢

 

শ্বশুরবাড়িতে অশান্তি হলে,
কষ্টের বোঝা নিয়ে বাপের গেলে,
মা বাবা বলে মানিয়ে নে ফিরে
যা শ্বশুরবাড়ি ।

Manual6 Ad Code

 

শ্বশুরবাড়ির লোকজন বলে
ফিরে এলে ঠাই হলো না বুঝি
বাপের বাড়িতে।

Manual5 Ad Code

 

তাইতো নীরবে নিভৃতে কাঁদি
আর ভাবি,
আমার ঠিকানা কোথায়…..?
ফুলেরা উদ্যানে,পাখিরা নীড়ে,
আকাশে চাঁদ- তারা,
সবারই আছে ঠিকানা।
শুধু আমারই ঠিকানা নাই…………….!

Manual2 Ad Code

 

প্রকৃতিকে জিগ্যেস করি… আমার ঠিকানা কোথায়..?
মেয়েদের কোন ঠিকানা নাই,
ছোট বেলায় মা বাবা……..!
যৌবনে স্বামীর অধীনে…….!
হাত পা আছে যতোক্ষন,
ভাত কাপড় পাবে ততোক্ষন।

 

বৃদ্ধ বয়সে এখন আর সন্তানের কাছে নয়,
আছে যে বৃদ্ধাশ্রম………….!
মনে মনে ভাবি তাহলে আমার ঠিকানা,
শশ্মান ঘাটের চিতায়,
শান্তির ঠিকানা…………..!

 

জীবনের শুরু থেকে শেষ,
ঠিকানা ছাড়াই অভিরাম যাত্রা।
চেয়েছিলাম একটা নিজের ঠিকানা।