৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কবিতা – না ফেরার দেশে

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২০
কবিতা – না ফেরার দেশে

Manual5 Ad Code

না ফেরার দেশে

 

Manual5 Ad Code

জলি ফাতেমা রোখসানা

 

অবুঝ চঞ্চল ছোট একটি শিশু,
খেলায় মেতে থাকতো।

Manual2 Ad Code

মনের আনন্দে সে শিশুটি,
অনেক খেলা করতো।

একদা সেই ঘরে এলো,
জাত- গোখরা সাপ।

Manual4 Ad Code

ফোঁস ফোঁস শব্দ করে,
ভীষন রকম রাগ।

হঠাৎ করে পড়লো শিশু,
সাপের লেজের পিছে।

বিষে ভরে দেয় সাপ,
তখন শিশুটির মুখে।

আহত শিশুটি তখন,
মাকে খুঁজে।

Manual2 Ad Code

হাসি- খেলার দিনগুলো,
ফিরে পাবে কি সে?
ব্যাথায় প্রান হারায় শিশুটি
চলে গেল না ফেরার দেশে।