৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে বালিশের ভিতরে মিললো ইয়াবা আটক ২

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২০
রংপুরে বালিশের ভিতরে মিললো ইয়াবা আটক ২

Manual1 Ad Code

মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

বালিশের ভিতরে সুকৌশলে রাখা ইয়াবা বিক্রি করতে এসে আটক হয়েছে মা-ছেলে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।

 

আটককৃতরা হলেন- রংপুর সদর উপজেলার পাগলাপীর হরকলি গ্রামের মোকছেদুল হকের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার ছেলে রায়হান (১৮)।

 

Manual8 Ad Code

সোমবার (২৭ জুলাই) বিকেলে নগরীর উত্তম হাজিরহাট এলাকা থেকে তাদের আটক করে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

Manual6 Ad Code

 

আটকের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি এ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে ডিবি পুলিশের সদস্যরা নগরীর হাজীরহাট এলাকায় অবস্থান করছিল। এমন সময় একটি বালিশ নিয়ে এক মহিলাসহ দুইজন বাস থেকে নামেন।

Manual2 Ad Code

 

পরে গতিবিধি সন্দেহজনক মনে হওয়াতে আটক করে তল্লাশি চালিয়ে বালিশের ভিতর থেকে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য চার লাখ ৪৪ হাজার টাকা।

Manual5 Ad Code

 

এঘটনায় গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।