৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কবিতাঃ ভিক্ষুক

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০২০
কবিতাঃ ভিক্ষুক

Manual5 Ad Code

ভিক্ষুক

লেখিকাঃ ফেরদৌসী

Manual2 Ad Code

ভিক্ষুক মোরা ভিক্ষা করি
মানুষের দ্বারে দ্বারে।
কখনো পাই খেতে
কখনোবা আবার অনাহারে।

Manual4 Ad Code

দুই মুঠো ভাতের লাগিয়া
ঘুরি পথে ঘাটে
অনাদর আর অবহেলায়
মোদের জীবন কাটে।

Manual3 Ad Code

হাতে মোর নেই জোর
কর্ম না তাই জুটে,
দারিদ্র্য মোদের নিত্যসঙ্গী
লিখেছেন প্রভু ললাটে।

গরীব বুঝে, গরিবের দুঃখ
তোমরা বুঝতে না পারো,
সুযোগ পেলেই গরীবের পেটে
লাথি তোমরা মারো।

Manual5 Ad Code

টাকা দাওনা ধাক্কা দাও
দাও যে বকাঝকা,
কোথায় মোদের মনুষ্য বিবেক?
কোথায় তোমাদের মানবতা?

গরিব- ধনী খোদার তৈরি
হিংসা নাহি করো।
সব ব্যবধান ভুলে গিয়ে,
সাম্যের পৃথিবী গড়ো।

কি হবে ভাই, বিভেদ দিয়ে?
আসলেই সব মিছে।
ফকির-রাজা থাকবে শেষে
এক মাটির নিচে।