৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

**কৃষক**

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
**কৃষক**

Manual6 Ad Code

শোভা রানী বিশ্বাস

বড়ো দেখে ইলিশ তুমি
এনো বাজার ঘুরে,
অনেক দিনের পরে সবাই
খাবো মজা করে।

অনেক আশায়, ভালোবাসায়
ব্যাগটি হাতে দিয়ে,
বউটি আমার বসে আছে
পথের পানে চেয়ে।

বাজারে এসে বসে আছি
নিয়ে ধানের বস্তা,
দাম শোনে না কেউ তো ধানের
দামটা নাকি সস্তা।

Manual1 Ad Code

ধানের পিছে বছর ধরে
ঝরিয়ে গায়ের ঘাম,
কষ্ট টুকু সুখের হতো
পেলে ভালো দাম।

Manual6 Ad Code

রোদ, বৃষ্টি, শীত, গরমে
রক্ত পানি করে,
আমরা কৃষক ফসল ফলাই
সারাটি বছর ধরে।
চাতক হয়ে তাকিয়ে থাকি
উঠবে ফসল কবে,
উঠলে ফসল সবার মুখে
ফুটবে হাসি তবে।

Manual4 Ad Code

পাঁচতলা নয়,দশতলা নয়
চাইনা গাড়ি -বাড়ি,
পরিবারের মুখে হাসি
ফোটাতে যেন পারি।

আমরাও মানুষ, আমাদের ও আছে
বেঁচে থাকার মন,
কৃষকদেরকে রাখতে ভালো
একটু সদয় হোন।।।

Manual4 Ad Code