৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈরে বেকারী কারখানা সিলগালা ও খাবার হোটেলে জরিমানা

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
কালিয়াকৈরে বেকারী কারখানা সিলগালা ও খাবার হোটেলে জরিমানা

Manual2 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু,বিশেষ প্রতিনিধি ঃগাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় রোববার দুপুরে একটি বেকারী কারখানা ও একটি খাবার হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে বেকারী কারখানা সিলগালা ও বেকারী মালামাল জব্দ করা হয়। এছাড়া খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual3 Ad Code

ভ্রাম্যমান আদালত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাসষ্ট্যান্ড এলাকায় শিলাবৃষ্টি মার্কেটের মা মদিনা ফুড গার্ডেন নামে একটি বেকারী দোকান রয়েছে। ওই দোকানের পচা ও বাসি জন্মদিনের কেক খেয়ে গত ৭ জুলাই উপজেলার টানকালিয়াকৈর এলাকার শিশু ও নারীসহ ১০ থেকে ১২ জন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ৭ থেকে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর ওই রাতেই গুরুতর অসুস্থ অবস্থায় মনির হোসেন ও হাসনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে খোঁজ নিয়ে রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশ্তিয়াক আহম্মেদ উপজেলার হিজলহাটি এলাকায় মা-বাবার দোয়া কেক ঘর নামে কেক তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির অভিযোগে ওই বেকারী কারখানাটি সিলগালা এবং বেকারী মালামাল জব্দ করেন। এছাড়া পাশের আল্লাহ তালার দান হোটেল এন্ড চা স্টলের মালিক জুয়েল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশ্তিয়াক আহম্মেদ বলেন, মা মদিনা ফুড গার্ডেন নামে একটি দোকানের কেক খেয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়লে উপজেলা নির্বাহী বরাবর একটি অভিযোগ দেওয়া হয়। পরে স্যারের নিদের্শে কেক তৈরির কারখানায় অভিযান চালিয়ে ওই বেকারী কারখানাকে সিলগালা ও বেকারী মালামাল জব্দ করা হয়। এছাড়া পাশের খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে

Manual7 Ad Code