৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে স্কুল ছাএী নিখোঁজ, ৬ ঘন্টা পর অচেতন অবস্থায় উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
কমলগঞ্জে স্কুল ছাএী নিখোঁজ,  ৬ ঘন্টা পর অচেতন অবস্থায় উদ্ধার

Manual7 Ad Code

 

মো: মালিক মিয়া প্রতিনিধি কমলগঞ্জ:

Manual1 Ad Code

কমলগঞ্জে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ৬ ঘন্টা পরে অচেতন অবস্থায় ফিরে পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে কমলগঞ্জ উপজেলার ৯ নং ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের বাংলা টিলা এলাকায়।নিখোঁজ ও ফিরে পাওয়া শিক্ষার্থী কমলগঞ্জ উপজেলার ৯ নং ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান এলাকার আনোয়ার আলী মেয়ে রিয়া আক্তার (১১) সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। যানাযায় ১৪ জুলাই রোজ রবিবার মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরে এসে খাওয়া-দাওয়া শেষে খেলার জন্য বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলা করতে গেলে সেখান থেকে আর সে বাড়ি ফেরেনি। সন্ধা ৫ টা পর্যন্ত বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে মেয়েটি হারিয়ে গেছে মর্মে এলাকায় মাইকিং করা হয় । এবং কমলগঞ্জ থানায় এ ব্যাপারে নিখোঁজ মেয়ের বাবা একটি সাধারণ ডায়েরি করবেন বলে কমলগঞ্জ থানার নিকটবর্তী আসলে মেয়ের বাবার মোবাইলে কল আসে যে মেয়েটিকে অচেতন অবস্থায় পার্শ্ববর্তী আদমপুর ইউনিয়নের নইনার পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় স্থানীয়রা রাত ১১ টায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসির চেম্বারে অবস্থানরত ডাক্তার দেখিয়ে বাড়িতে নিয়ে যান বলে জানিয়ে এ তথ্য নিশ্চিত করেন ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মেয়ের বাবা আনোয়ার আলী। মেয়ের বাবা মুঠোফোনে আলাপ কালে আরো জানান, অচেতন অবস্থায় ফিরে ফেলে এখনো সে ঠিক করে বলতে পারছে না কিভাবে সে হারিয়ে গিয়েছিল

Manual5 Ad Code