৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মেয়ের সম্ভ্রম রক্ষায় কান হারালো বাবা!

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯
মেয়ের সম্ভ্রম রক্ষায় কান হারালো বাবা!

Manual8 Ad Code

এম আকাশ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শান্তির নগর টি দিন দিন অশান্তিতে ভরপূর হয়ে যাচ্ছে, বেড়েই চলেছে অপরাধ প্রবনতা। প্রশাসন যথেষ্ট ভূমিকা রাখলেও অনেক অপরাধী রয়ে যাচ্ছে ধরা-ছোয়ার বাইরে। ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় আজিজুল ইসলাম খোকন (৪৫) নামের এক মেয়ের বাবার কান কামড়ে কেটে নিয়েছে দেবহাটার বখাটে আবু জাফর। বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ঘলঘলিয়া মোড়ে ঘটনাটি ঘটে। বখাটের কামড়ে কান হারানো মেয়ের বাবা আজিজুল ইসলাম খোকন ঘলঘলিয়া গ্রামের রহমতুল্যা সরদারের ছেলে। বর্তমানে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল ইসলাম খোকন জানান, দীর্ঘদিন ধরেই উপজেলার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে এইচএসসি ২য় বর্ষে পড়ুয়া তার মেয়েকে উত্যক্ত করে আসছিলো ঘলঘলিয়া গ্রামের রিয়াজুল সরদারের ছেলে ও এলাকার চিহ্নিত বখাটে আবু জাফর। এঘটনায় তিনি একাধিকবার মেয়েকে উত্যক্ত না করার জন্য বখাটে আবু জাফরকে বলেন। কিন্তু এরপরও বখাটে আবু জাফর তার মেয়েকে উত্যক্ত করা থেকে বিরত না হয়ে বরং মেয়ের বাবা আজিজুল ইসলাম খোকনেও উপর চরমভাবে ক্ষুদ্ধ হয়। বৃহষ্পতিবার সন্ধ্যায় আজিজুল ইসলাম খোকন বাড়ী থেকে পাশ্ববর্তী ঘলঘলিয়া বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রবয় কিনতে গেলে বখাটে আবু জাফর তার ওপর আকর্ষিক ঝাপিয়ে পড়ে, এক পর্যায়ে আজিজুল ইসলাম খোকনের বাম কানটি দাত দিয়ে কামড়ে কেটে নেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এব্যপারে বখাটে আবু জাফরের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করার প্রস্তুাতি চলছে বলে জানিয়েছে আহতের পরিবার।