৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

টেকনাফে মাদক কারবারি বন্দুকযুদ্ধে নিহত

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯
টেকনাফে মাদক কারবারি বন্দুকযুদ্ধে নিহত

Manual7 Ad Code

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল মালেক নামে চিহ্নিত এক মাদক কারবারি নিহত হয়েছে। (১২ জুলাই) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়ন লেংগুর বিল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

জানা যায়, টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসাবে বুধবার রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভা বাস টার্মিনাল এলাকা থেকে চিহ্নিত এই মাদক কারবারিকে আটক করা হয়। সে টেকনাফ পৈরসভা পুরাতন পল্লাংপাড়া এলাকার মৃত মকবুল আহাম্মদের পুত্র।

Manual5 Ad Code

এদিকে তার স্বীকারোক্তি অনুযায়ী গোপন স্থানে লুকিয়ে রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধার করার জন্য থানা পুলিশের একটি দল সদর ইউনিয়ন লেংগুর বিল পাহাড়ি এলাকায় অভিযানে গেলে আটককৃত আসামির সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে পুলিশের ৩ সদস্য আহত হয়। এরপর পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

উভয় পক্ষের গোলাগুলিতে আটকৃত আসামি গুলিবিদ্ধ হয়। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এরপর সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

Manual3 Ad Code

মৃতদেহটি ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য মর্গে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে দেশীয় তৈরী ২টি এলজি, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ২১ রাউন্ড কার্তুজের খালী খোসা ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, সংঘটিত এই ঘটনার সাথে জড়িত মাদক কারবারিদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Manual8 Ad Code