১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

খুলে দেয়া হচ্ছে মসজিদুল হারাম ও নববী

admin
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২০
খুলে দেয়া হচ্ছে মসজিদুল হারাম ও নববী

Manual8 Ad Code

 

ওয়াসিদ, জেদ্দা প্রতিনিধি ::

 

পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী অচিরেই সকল মুসলিমের জন্য খুলে দেওয়া হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দু’টি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস এ তথ্য জানান।

Manual6 Ad Code

 

মানবদেহে মহামারী করোনা সংক্রমণ শনাক্তের জন্য উন্নত প্রযুক্তির থার্মাল ক্যামেরা বসানো হয়েছে মক্কার মসজিদুল হারামের প্রবেশদ্বারগুলোতে।

 

শেখ আল-সুদাইস মসজিদে ক্যামেরা স্থাপনের স্থান পরিদর্শন করেন যার মাধ্যমে একসাথে ২৫ জনের দেহ স্ক্যানিং করা যাবে এবং কোন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত থাকলে তা তাৎক্ষনিক শনাক্ত করা যাবে।

Manual8 Ad Code

 

যদি কোন ব্যক্তির অসুস্থ হওয়ার আশংকা থাকে তবে এই ডিভাইসে তা প্রদর্শিত হবে বলেও জানান তিনি।

Manual6 Ad Code

 

এটি পরিদর্শনের সময় তিনি দ্রুত মসজিদটি সকল মুসলিমের ইবাদতের জন্য খুলে দেওয়া হবে বলে জানান।

Manual2 Ad Code