৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

খলিলুর রহমান এর কবিতা” হারানো দিনের স্মৃতি “

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯
খলিলুর রহমান  এর কবিতা” হারানো দিনের স্মৃতি “

Manual8 Ad Code

 

আজো মনে পড়ে ভাবি ক্ষণে ক্ষণে
সেই হারানো দিনের কথা
শীতের শেষ প্রান্তে মাঘের শেষে বা ফাল্গুনে ।

নির্ঘোম রাত ঘুমহীণ চোখে করি এপাশ ওপাশ
ঘুম নাহি দুটি আঁখি পাতে
হঠাৎ মলির বেড়ার ফাঁকে কি মধুর সুর ভেসে আসে ।

মন্ত্র মুগ্ধের মতো শুনি পেতে কান
দূরের কোন এক গাঁয়ের মাইকের আওয়াজ
জগন্ময় মিত্রের সেই কালজয়ী চিঠির গান ।

Manual4 Ad Code

শুনিতে শুনিতে সে সুমধুর গান
মন করে আনচান আহা কি যে মধু মাখা
তন্দ্রাচ্ছন্ন হই ধীরে ধীরে চলি ঘুমের দেশে জুড়ায়ে প্রাণ ।

আজ বহু বছর পর সে কথা মোর স্মরণে আসে
ঘর হতে আমি হয়েছি বাহির কয়েক যুগ আগে
আজো সে মধুর গান আমার প্রাণে বাজে ।

Manual3 Ad Code

সে দিনের সেই কথা বাড়ায় ব্যকুলতা
মনের ছোট্ট কুটিরে,আমি ভুলি তারে কি করে
তোমার তরে আমার হৃদয়ের শত মুগ্ধতা

Manual6 Ad Code

 

রচনা কাল: ৩০/মে/২০১৮
বিভাগ:পদ্য কবিতা
বোলোনিয়া-ইতালি

Manual7 Ad Code