৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

যশোর বেনাপোল সীমান্তে স্বর্ণে পাচারকারী আটক

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯

Manual3 Ad Code

Manual3 Ad Code

মোঃসবুজ মাহমুদ,(যশোর) জেলা  : বেনা‌পোল সীমান্ত শিকারী বটতলা থেকে ৩ পিস (১ কে‌জি ১৬৯ গ্রাম) স্বর্ণের বারসহ নাজমুল (২৫) নামে এক পাচারকারী‌কে আটক ক‌রে‌ছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী বটতলা থে‌কে তাকে আটক করা হয়। আটক নাজমুল বেনা‌পোল পোর্ট থানার পুটখালী গ্রা‌মের আ‌তিয়া‌রের ছে‌লে। ৪৯ বি‌জি‌বি লেঃ ক‌র্নেল সে‌লিম রেজা ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানতে পেরে, শিক‌ড়ি বটতলা এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ৩ পিস (১কে‌জি ১৬৯ গ্রাম) স্বর্ণের বার ও এক‌টি মোটরসাই‌কেলসহ নাজমুলকে আটক করা হয়। উদ্ধারকৃত স্ব‌র্ণের বারের আনুমানিক মুল্য ৫২ লাখ ৯০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারসহ পাচারকারী‌কে বেনা‌পোল পোর্ট থানায় স‌োপর্দ করা হ‌য়ে‌ছে বলে তিনি জানান।

Manual6 Ad Code