৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে স্কুলছাত্র খুন

admin
প্রকাশিত জুলাই ৮, ২০১৯

Manual8 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু, ঢাকাঃ : গাজীপুর মহানগরের টঙ্গীতে শুভ আহম্মেদ (১৫) নামে এক স্কুলছাত্রকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

Manual7 Ad Code

রোববার দিবাগত মধ্যরাতে টঙ্গী বিসিকের একটি শাখা রাস্তা থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

Manual5 Ad Code

নিহত শুভ আহমেদ টঙ্গীর ফকির মাকের্ট এলাকার মো: রাজু মিয়ার ছেলে। তিনি বিসিকের একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন।

Manual4 Ad Code

জিএমপির টঙ্গী পূর্ব থানার এসআই আব্দুস সালাম জানান, শুভ রোববার রাত ৯টার দিকে তার মাথার চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হন। রাত ২টার দিকে বিসিকের একটি শাখা রাস্তায় তাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরো জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘাতকদের আটক করতে অভিযান চলছে।