৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শবে বরাতের রাত কাঁপালো ধর্ষিতার আর্তনাদ

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
শবে বরাতের রাত কাঁপালো ধর্ষিতার আর্তনাদ

Manual8 Ad Code
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি : পবিত্র শবে বরাতের রাতে কাঁপন তুললো বর্বরোচিত ধর্ষনের শিকার এক শিশু ও তার মায়ের আর্তনাদ।

 

শিশুটিকে তার বড় ভাইয়ের বন্ধু ফুসলিয়ে নিয়ে গিয়ে ধান ক্ষেতে ধর্ষণ করে ফেলে রেখে চলে গেছে। এমনটায় জানিয়েছেন শিশুটির পরিবারের সদস্য।

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সোনারামপুরে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার মা কোলে নিয়ে থানায় হাজির হয়।

 

এ ঘটনায় অভিযুক্ত লিটন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলার ইমান মিয়ার ছেলে ও আশুগঞ্জে একটি চাতাল কলে কাজ করেন।

Manual7 Ad Code

 

শিশুটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে, তার পরিবার আশুগঞ্জে একটি চাতালকলে শ্রমিক হওয়ায় সেখানেই বসবাস করেন।

Manual8 Ad Code

 

ওই শিশুর পরিবারের সদস্যরা জানায়, বিকেলে শিশুটি খেলা করছিল চাতাল কলের ভেতরে। এর কিছুক্ষণ পর শিশুটির বড় ভাইয়ের বন্ধু আরেক চাতাল কলের শ্রমিক লিটন সেখানে আসে। এসময় শিশুটিকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধান ক্ষেতে ধর্ষণ করে ফেলে রেখে যায়। সন্ধ্যায় ওই শিশুর এক সহপাঠী তার পরিবারকে এসে জানায় শিশুটি রক্তাক্ত অবস্থায় ধান ক্ষেতে পড়ে আছে। এ খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর পাওয়া যায় অভিযুক্ত লিটন থানার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, পুলিশকে জানালে লিটনকে আটক করা হয়।

 

Manual8 Ad Code

আশুগঞ্জ-সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা জানান, অভিযুক্ত যুবককে শিশুটি সনাক্ত করার পর আটক করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual5 Ad Code

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির অবস্থা খুবই খারাপ। তার যৌনাঙ্গ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমরা জরুরি ভিত্তিতে গাইনি কনসালটেন্ট কল করে চিকিৎসা সেবা শুরু করেছি। এমনকি শিশুটিকে ঢাকায় প্রেরণ করা হতে পারে।