৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

তিন নায়িকা নিয়ে সিনেমা বানাচ্ছেন হিরো আলম

admin
প্রকাশিত জুলাই ৭, ২০১৯
তিন নায়িকা নিয়ে সিনেমা বানাচ্ছেন হিরো আলম

Manual4 Ad Code

অভিযোগ ডেক্সঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত মডেল, অভিনেতা আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী হিরো আলম এবার সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন। ‘সাহসী যুবক’ নামে এই সিনেমায় তার নায়িকা থাকবেন তিনজন। আর এটি নির্মাণ করবেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

Manual8 Ad Code

হিরো আলম জানান, তার প্রযোজিত সিনেমা ‘সাহসী যুবক’-এ অভিনয় করবেন তিনজন চিত্রনায়িকা। এর কাহিনী লিখেছেন হিরো আলম, সংলাপে আছেন পি জে মোস্তফা। এতে গান থাকছে পাঁচটি। ছবিটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষ দিকে পূবাইলে।

হিরো আলম বলেন, ‘এবারই প্রথম চলচ্চিত্র প্রযোজনায় আসছি। তাছাড়া এবারই প্রথম একক নায়ক হিসেবে চলচ্চিত্রে আমার আত্মপ্রকাশ ঘটবে। এর আগে, আমি “মার ছক্কা” নামে একটি ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছি।’

Manual3 Ad Code

হিরো আলম আরও বলেন, ‘এবারই প্রথম চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। আর আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করবেন। এর মধ্যে দু’জন নায়িকা বেশ পরিচিত মুখ। আমি তাদের নাম এখন বলবো না। শুটিং শুরুর দিন বিষয়টি সবাইকে জানানো হবে।

Manual1 Ad Code