৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বিধ্বংসী করোনায় প্রাণ গেল ৬৪ হাজারেরও উপরে

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০
বিধ্বংসী করোনায় প্রাণ গেল ৬৪ হাজারেরও উপরে

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : করোনার প্রভাবে বিশ্ব পরিস্থিতি ক্রমন্বয় খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। মৃত্যের সংখ্যা নিয়মিত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৮শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো নোভেল করোনাভাইরাস। এনিয়ে রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭১৬ জনে। আক্রান্তের সংখ্যা ১২০১৯৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪৬৬৩৪ জন।

Manual1 Ad Code

 

শুধু যুক্তরাষ্ট্রেই সংক্রমিত তিন লাখের বেশি মানুষ। শনিবার দিনের হিসেবে সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন করে মারা গেছেন এক হাজার ৩৩১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো সাড়ে আট হাজারে।

Manual4 Ad Code

 

এছাড়া ফ্রান্সে মারা গেছেন এক হাজার ৫৩ জন। মোট মৃত্যু সাড়ে সাত হাজার ছাড়িয়েছে দেশটিতে। প্রাণহানি ও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুক্তরাজ্যেও। টানা দু’সপ্তাহ রেকর্ড প্রাণহানি ও সংক্রমণের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ইতালি-স্পেনে। দেশ দু’টিতে নতুন করে মৃত্যু হয়েছে ১৪শ’র বেশি মানুষের।

Manual8 Ad Code

 

এখন পর্যন্ত বিশ্বের ২০৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু নিউইয়র্কে হিসেব করলে ঘণ্টায় মারা যাচ্ছেন ২৩ জন মানুষ।

Manual6 Ad Code