৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

করোনায় মৃত্যুর নতুন রেকর্ড গড়ল স্পেন

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
করোনায় মৃত্যুর নতুন রেকর্ড গড়ল স্পেন

Manual2 Ad Code

অভিযোগ ডেস্ক : চীনের উহানে প্রথমবারের মতো নতুন করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন বিশ্বের দুই শতাধিক দেশে তা ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে বর্তমানে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৯ লাখ ৩৫ হাজার ১৯৭ এবং মারা গেছেন ৪৭ হাজারের বেশি। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ৯৩ হাজার ৯৮৯।

 

Manual7 Ad Code

এদিকে ইউরোপের দেশ স্পেনে প্রতিদিনই করোনা ভাইরাসে মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯২৩ জনের প্রাণ গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দেশটিতে একদিনে রেকর্ড ৯২৩ জনের প্রাণ কেড়েছে করোনা, যা আগের দিনের তুলনায় বেশি। এর আগে বুধবার দেশটিতে ৮৬৪ জনের প্রাণহানি ঘটে। আর তার আগের দিন মঙ্গলবার মৃত্যু হয় ৮৪৯ জনের। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৩৮৭ জনের মৃত্যৃ হয়েছে।

 

Manual4 Ad Code

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ হাজার ১৯৫ জন। দেশটিতে এখন মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ১১৮। করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশটির চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

করোনার বিস্তার ঠেকানোর লক্ষ্যে দেশটিতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের মাঝেও দেশটির বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

 

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই করোনার সর্বোচ্চ প্রকোপ স্পেনে। ইতালিতে প্রাণঘাতী এই ভাইরাসে বুধবার (১ এপ্রিল) একদিনে প্রাণঘাতী করোনায় মারা গেছেন ৭২৭ জন। এ নিয়ে ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে মোট দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫। নতুন আক্রান্ত চার হাজার ৭৮২। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৮৪৭ জন।